ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৫/০৮/২০২২ ২:৫৬ পিএম , আপডেট: ১৫/০৮/২০২২ ৮:১৭ পিএম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ৮ এপিবিএন।
আজ ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ৮ এপিবিএন সদর দপ্তর চত্বরে কমান্ডিং অফিসার (সিও) মোঃ আমির জাফর। পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর একটি আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা শেষে ১৯৭৫ সালের এই দিনে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় ব্যাটালিয়নের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্স উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ৮ এপিবিএন এর প্রতিটি পুলিশ ক্যাম্পেও মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer