প্রকাশিত: ০২/১২/২০১৭ ৯:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১০ এএম
ফাইল ছবি

নিউজ ডেস্ক::

মেরিন ড্রাইভ সড়কে উপকূলীয় বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও মোটরসহ ২ আরোহীকে আটক করেছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,২ ডিসেম্বর সকাল পৌনে ৬টারদিকে উপজেলার বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ সর্ঙ্গীয় পুলিশ নিয়ে কক্সবাজারগামী (কক্সবাজার-ল-১১-১৪৪৩) মোটর সাইকেল আরোহী সাবরাং পুরান পাড়ার এবাদুল্লাহর পুত্র মোঃ ছৈয়দ ও মৃত আব্দুল বারেকের পুত্র সাইফুল ইসলাম (১৯) এর দেহ তল্লাশী চালিয়ে পকেট হতে ২ হাজার ইয়াবা বড়িসহ তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর ধৃতদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান ইয়াবাসহ আটক যুবকদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer