প্রকাশিত: ০১/০১/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ০১/০১/২০১৭ ৭:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::

শহরতলীর কলাতলী মেরিন ড্রাইভ রোড থেকে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত মোটর সাইকেল। ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার লেঃ আশেকুর রহমান জানান, ইয়াবা লেনদেনের গোপন খবর পেয়ে এডি চন্দন দেবনাথের নেতৃত্বে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোকালে উখিয়া শাপলাপুর পূর্ব পাড়ার মৃত মোঃ হাশিমের পুত্র মোঃ হাসান আলী (২৫) কে আটক করা হয়। পরে তার ব্যবহৃত ‘ইয়ামাহা ফেজার’ মোটর সাইকেলের সীটের নীচ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার মোবাইল, সীম কার্ড ও মোটর সাইকেলটি। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...