উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ২:৩৩ পিএম

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের কাছে মেরিন ড্রাইভ সড়কে দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এতে আরো ৫ জন আহত হয়েছেন।

টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, রোববার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পাতভেজ মোশারফ (১৯) পেকুয়ার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। পকেটে থাকা জাতীয় পরিচয় পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইলিয়াস উদ্দিন জানান, সিএনজি ও মটর সাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার আরেকজন বন্ধু গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা এবং নাম সাঈদী।

এঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত এবং আহতরা কয়েক ঘন্টা ঘটনাস্থলে পড়ে ছিলো বলে জানান ইলিয়াস উদ্দিন।

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...