প্রকাশিত: ০৯/০৪/২০২০ ১০:০৪ এএম

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার (৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক মেডিকেল কলেজ ছাত্র ভর্তি হয়েছেন। তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ইতোমধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়েছে।

ওই ছাত্রের বাড়ি কক্সবাজার সদরের বইল্ল্যাপাড়া বড় এলাকা হলেও তিনি সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী (রহ.) মেডিকেল কলেজে অধ্যয়নরত।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ওই ছাত্র গত ১৮ মার্চ সিরাজগঞ্জ থেকে কক্সবাজার আসে। হঠাৎ তার শরীরে প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি ও গলাব্যাথাসহ করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে আজ দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer