প্রকাশিত: ১৯/০৮/২০২০ ৭:৪৩ পিএম , আপডেট: ১৯/০৮/২০২০ ৭:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত
রামু থানায় মেজর (অব.) সিনহা রাশেদ ও তার সহযোগী শিপ্রা, সিফাতদের কাছ থেকে পুলিশের জব্দ করা মালামাল র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে কক্সবাজার আদালত।

বুধবার র‌্যাবের এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এর বেঞ্চ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে একটি প্রামাণ্যচিত্রের শুটিং শেষে ফেরার পথে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহত হন। এসময় তার সাথে থাকা সহযোগী সিফাত ও পরবর্তীতে রিসোর্টে অভিযান চালিয়ে তার আরেক সহযোগী শিপ্রা দেবনাথকে আটক করে পুলিশ।

এরপর তাদের কাছে থাকা ল্যাপটপ, ক্যামেরাসহ যাবতীয় মালামাল জব্দ করে পুলিশ। সেইসাথে তাদেরকে অভিযুক্ত করে হত্যাচেষ্টা ও মাদকের মামলা দায়ের করে পুলিশ।

এঘটনার পর পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠলে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত মেজর (অব.) সিনহার বোন। পরবর্তীতে এই মামলার তদন্তভার র‌্যাবের কাছে দেয় আদালত।

পাঠকের মতামত

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...