প্রকাশিত: ৩১/০৫/২০১৬ ৩:১২ পিএম , আপডেট: ৩১/০৫/২০১৬ ৩:১৩ পিএম


pm-mustafiz20160531082545
উখিয়া নিউজ ডেস্ক::

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ঘরোয়া আসর খেলতে ভারতে গিয়েছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর সেখানে গিয়ে বাজিমাত করেছেন বাংলাদেশের এ বিস্ময়বালক। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়ে দেশে ফিরেছেন। এবার খেলার মাঠে মুস্তাফিজকে আরো সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নিয়ে  প্রধানমন্ত্রী বলেন, `মুস্তাফিজ যদি ওভার এক্সপোজড হয়ে যান তবে তার সিক্রেসি সবাই জেনে যাবে। আর এটা হলে তার কাছ থেকে যে সার্ভিস পাচ্ছি তা হয়তো পাবো না।`

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায়  মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়। এই ভিডিও দেখার পর প্রধানমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেছেন বলে সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল সাংবাদিকদের জানান।

মুস্তফা কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মুস্তাফিজকে নিয়ে তিনি গর্বিত, তাকে উইসও (শুভ কামনা) করেছেন।’

কামাল এ সময় বলেন, ফাস্ট বোলাররা বেশি বেশি ইনজুরিতে পড়েন। বিশ্বের অনেক নামিদামি বোলারের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। এ ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং ও জুয়েল গার্নারের উদাহরণ টেনে বলেন তারাও কোনো না কোনো সময় ইনজুরিতে পড়েছেন।

কামাল জানান, মুস্তাফিজ নিজগুণেই আরো অনেক দূর এগিয়ে যাবে। পরবর্তীতে আরো উপরে উঠে যাবে এবং নিজেরটা নিজেই বুঝবে তার করণীয় কি।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ফাস্ট বোলারদের মধ্যে একমাত্র কপিল দেব বেশি দিন খেলেছেন ইনজুরিতে পাড়েননি। এ ক্ষেত্রে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে তিনি বলেন, সেও প্রমিনেন্ট বোলার ছিল। কিন্তু ইনজুরির কারণে তিনি প্রত্যাশা অনুযায়ী এগুতে পারেননি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুত্র জাগো নিউজ

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...
Single Page Footer