প্রকাশিত: ২৮/১২/২০২১ ৯:৫০ এএম

মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন তুরস্কে বাস করা এক ফরাসি মা ও তার মেয়ে। শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন শহরের এক মসজিদে তারা ইসলাম গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে দুইজন হিজাব পরা অবস্থায় মসজিদের ইমামের সামনে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন।

কালেমা শাহাদাত পাঠ করানোর আগে মসজিদের ইমাম তাদেরকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দেন। সাথে থাকা একজন দোভাষী ফরাসিতে ইমামের বক্তব্য তাদের কাছে অনুবাদ করে দেন। বেশ কয়েকজন মুসল্লি তাদের ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন।

ইমাম ও উপস্থিত মুসল্লিদের সহায়তায় ফরাসি মা ও মেয়ে একাধিকবার কালেমা শাহাদাত উচ্চারণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ইসলাম গ্রহণের ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা মুবাশির

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...