প্রকাশিত: ০২/০১/২০১৮ ১২:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৩৫ এএম

ঢাকা: নিজের পরিচয় গোপন করে মুসলিম নাম (হাসান রুহানি) ধারণ করেই ফেসবুকে নিয়মিত ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে আসছিলেন সুজন কুমার (২৫)। সর্বশেষ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে ফেসবুকে হত্যার হুমকি দেয়ার পর ধরা পড়েন সুজন কুমার।
রোববার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে নাটোর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর নিজের পরিচয় গোপন রেখে মুসলিম নাম হাসান রুহানি ধারণ করার কথা স্বীকারও করেছেন।
এ ঘটনায় সোমবার সুজন কুমারের বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও দ-বিধির ৪৫৭ ধারায় মামলা হয়েছে। পুলিশ তাকে আদালতে হাজির করে চার দিন রিমান্ড চাইলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক।
মামলা বাদী সিটিটিসি’র এএসআই ইয়াসিন মিয়া গণমাধ্যমকে জানান, নিজের পরিচয় গোপন করে সুজন কুমার হাসান রুহানি নাম ধারণ করে ফেসবুক আইডি খুলে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করে আসছিলেন। গত নভেম্বরে ওই অ্যাকাউন্ট খোলেন সুজন। গ্রেফতারকৃত সুজন কুমারের বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।
মামলার এজাহারে বলা হয়েছে, একটি গণমাধ্যমের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে মন্তব্য করতে গিয়ে হাসান রুহানি নামের ফেসবুক আইডি থেকে সুজন কুমার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে হত্যার হুমকি দেন। এর বাইরে হাসান রুহানি নামের ওই আইডি থেকে অনেক আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্যও করা হয়।
সুজন গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করেছেন, ফেসবুকে হাসান রুহানি নামে তার নিজের অ্যাকাউন্ট আছে। সুজন কুমারের মন্তব্য করা ২৫ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে গোয়েন্দা সূত্র।
শীর্ষ নিউজ/

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer