প্রকাশিত: ২০/০৩/২০২০ ২:০৮ পিএম

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা দুইদিন আক্রান্ত রোগী ছাড়াই স্বস্তির নিঃশ্বাস ফেলছে চীন। গত বুধবার সে দেশে নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে আর কেউ শনাক্ত হয়নি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও কোনো ব্যক্তি করোনা শনাক্ত হয়নি।জানা গেছে, গত বুধবার করোনায় আটজনের মৃত্যু হলেও ৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, টানা দুইদিন ধরে নতুন করে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। নতুন করে করোনাভাইরাস যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা অব্যাহত রয়েছে।এদিকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ইতালিতে নতুন করে চারশ ২৭ জনের মৃত্যুর ঘটনায় সে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার চারশ পাঁচ জনে ঠেকেছে। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে। চীনে এখন পর্যন্ত তিন হাজার দু’শ ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer