প্রকাশিত: ০২/০৯/২০১৮ ১:০৩ পিএম

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের সামরিক বাহিনী ৭৫ শিশু যোদ্ধাকে মুক্তি দিয়েছে। জাতিসংঘের একটি সংস্থা একথা জানিয়েছে।
কয়েক দশক ধরে চলা জোরপূর্বক শিশুযোদ্ধা নিয়োগের ক্রমিক অবসান প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছর প্রথম দফায় এদের মুক্তি দেয়া হল।
এখন মিয়ানমারের সামরিক বাহিনী বা সীমান্তে লড়াইরত জাতিগত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ঠিক কতজন শিশু যোদ্ধা রয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানা নেই।
শুক্রবার জাতিসংঘের শিশু সুরক্ষা সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে জাতিসংঘের সাথে চুক্তির পর থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ৯২৪ শিশু ও কিশোরকে মুক্তি দিয়েছে।
মুক্তিপ্রাপ্ত শিশু যোদ্ধাদের বেসামরিক জীবনে মূলধারার সাথে যুক্ত হওয়ার কর্মসূচিতে যোগ দিতে হবে।
জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, প্রক্রিয়াটি মিয়ানমারে শান্তি বজায় রাখতে বড় ধরনের অবদান রাখবে।
তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, সেনাবাহিনী ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো মিয়ানমারে অব্যহতভাবে লড়াই করেই চলেছে। এই পরিস্থিতিতে শিশুযোদ্ধা পুর্নর্নিয়োগের বিষয়টি ঝুঁকির মধ্যে রয়েছে।
শিশুদের প্রায়ই জনসম্মুখ থেকে অপহরণ করা হয়। তারা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে অস্বীকার করলে তাদের জেলে পাঠানোর ভয় দেখানো হয়। সুত্র: বাসস

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer