প্রকাশিত: ১৮/০৯/২০১৭ ৭:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
রোহিঙ্গা নিধনের প্রতিবাদ জানাতে সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতারা মিয়ানমার যাবেন। এছাড়া এবার ফানুস উৎসব না করে সেই টাকা কক্সবাজারে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন বৌদ্ধ নেতারা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানায় বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সমাজ।

সম্মেলনে জানানো হয়,রোহিঙ্গা নিধনের প্রতিবাদে বৌদ্ধ সমাজের প্রতিনিধি দল মিয়ানমার যাবেন। সে দেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। তারপর রোহিঙ্গা নিধন বন্ধে পরবর্তী করণীয় ঠিক করে সে দেশের সংশ্লিষ্ঠদের সঙ্গে কথা বলবেন।

সংবাদ সম্মেলনে সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরু বলেন, ‘আমরা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুড্ডিস্টসহ বিশ্ব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ জীবন দাবি করি।’

বাংলাদেশ সরকার ও মিয়ানমার দূতাবাসের অনুমতি পেলে তারা এই কাজটি এগিয়ে নিয়ে যাবেন বলে জানান শুদ্ধানন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত বৌদ্ধ সমাজের মুখ্য সমন্বয়ক অশোক বড়ুয়া বলেন,মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে এবার প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়ানো হবে না।

তিনি বলেন, ‘তিথি অনুযায়ী আগামী ৫ অক্টোবর এবারের প্রবারণা পূর্ণিমা হওয়ার কথা রয়েছে। কিন্তু এবার তা উদযাপন করছি না আমরা।’ বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer