প্রকাশিত: ০৩/০২/২০২১ ১২:৩৯ পিএম

মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে জাতিসংঘ যে যৌথ বিবৃতি দিতে চেয়েছিল তা প্রত্যাখ্যান করেছে চীন ও রাশিয়া।
বিবিসির তথ‌্য মতে, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছিল। সেখানে যৌথ বিবৃতির বিষয়ে আলোচনা হলে চীন ও রাশিয়া তা সমর্থন করেনি।

নিরাপত্তা পরিষদ থেকে কোনো দেশের বিরুদ্ধে যৌথ বিবৃতির জন্য চীনের সমর্থন লাগে। দেশটি পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় ভেটো ক্ষমতার অধিকারী। আলোচনার আগে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন সরনার সেনা অভ্যুত্থানের কঠোর সমালোচনা করেন।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে দেশটির সামরিক বাহিনী। আটক করা হয় ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেত্রী অং সাং সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজন সিনিয়র নেতাকে।

আটকের পর থেকে অং সান সু চি কোথায় আছেন, তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এনএলডির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer