প্রকাশিত: ১২/০৫/২০১৮ ২:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:০৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলের সান রাজ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতগুলোর মধ্যে শনিবারের সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ ছিল।

এদিকে, অধিকার রক্ষাকারী সংস্থাগুলো বলছে, মিয়ানমারে উত্তরাঞ্চলের সান রাজ্যটি চীন সীমান্তসংলগ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংঘর্ষ বেড়ে গেছে। আর ঠিক এই সময়ে আন্তর্জাতিক মহল দেশটির পশ্চিমাঞ্চলের রোহিঙ্গা ইস্যুতে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। এই সুযোগে মিয়ানমারের সেনাবাহিনী সেখানে অভিযান জোরদার করেছে বলে অভিযোগ।

শনিবার সংঘর্ষ হয়েছে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপ টাং ন্যাশনাল আর্মি (টিএনএ)-র মধ্যে। এই গ্রুপটি দেশটির উত্তরাঞ্চলে আরো স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি/ কালেরকন্ঠ

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer