প্রকাশিত: ২০/১০/২০২০ ৭:৩৯ পিএম

মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগের (এনএলডি) তিন প্রার্থীকে রাখাইন থেকে অপহরণ করেছে অঞ্চলটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সপ্তাহে অপহরণের পর তাদের ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ছাত্র বিক্ষোভের সময় আটকদের মুক্তির দাবি জানিয়ে সংগঠনটি।

দেশটির নেতা অং সান সু চি’র নেতৃত্বাধীন এনএলডি’র অপহৃত নেতারা হলেন- মিন অং, নি নি মে মিয়ান্ট এবং চিট চিট চাও। আগামী ৮ নভেম্বরের নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাতে তারা রাখাইন গিয়েছিলেন। সেখানে তারা অপহৃত হন।

আল জাজিরার খবরে বলা হয়, গতকাল সোমবার এই তিন নেতাকে অপহরণের দায় স্বীকার করেন আরাকান আর্মি। সশস্ত্র বিদ্রোহী এ গোষ্ঠী এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ক্ষমতাসীন দল এনএলডি’র প্রার্থী-মিন অং, নি নি মে মিয়ান্ট এবং চিট চিট চাওকে অপহরণ করা হয়েছে। আমরা তাদের মুক্তি দিতে প্রস্তুত। তবে, বিনিময়ে সাম্প্রতিক বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক শিক্ষার্থী এবং নিরীহ মানুষদের মুক্তি দিতে হবে।
এদিকে আরাকান আর্মির দাবি মানা কঠিন বলে জানিয়েছেন এনএলডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিয়ো নুয়ান্ট। তিনি বলেন, ‘তারা যদি এভাবে দাবি তুলতে থাকে, তাহলে তা মেনে নেওয়া আমাদের জন্য কঠিন হবে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer