প্রকাশিত: ১৩/০২/২০১৯ ৭:২৬ পিএম
মিয়ানমারে বিক্ষোভ ছত্রভঙ্গে পুলিশের রাবার বুলেট

ডেস্ক রিপোর্ট::

মিয়ানমারে বিক্ষোভ ছত্রভঙ্গে পুলিশের রাবার বুলেট

সংখ্যালঘু কারেনি নৃগোষ্ঠীর সদস্যদের একটি প্রতিবাদ ভেঙে দিতে জল কামান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে মিয়ানমারের পুলিশ। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য কায়ার রাজধানী লোইকোতে এ ঘটনা ঘটেছে।
আয়োজকরা জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য কায়াহ’র (রাজ্যটি কারেনি নামেও পরিচিত) রাজধানী লোইকোয় ইউনিয়ন ডে হলিডেতে কমপক্ষে তিন হাজার লোক জড়ো হয়েছিলেন। তারা জানান, বিক্ষোভের অনুমতি না পাওয়ার পরও এই ব্যক্তিরা জড়ো হয়।

কারেনি রাজ্য যুব শক্তির একজন নেতা খুন থমাস বলেছেন, আমরা জেনারেলের (জেনারেল অং সান) ভাস্কর্যের বিরোধিতা করছি না বরং আগে তার প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছি। প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ অব্যাহত রাখবো।
একটি ঘোড়ার ওপর বসা সোনায় মোড়ানো জেনারেলের ভাস্কর্যটি চলতি মাসেই উদ্বোধন করার কথা রয়েছে। এতে আবারও প্রতিবাদ শুরু করেছে স্থানীয়রা।
এর আগে গত বছরের মাঝামাঝি রাজ্য কর্মকর্তারা এই ভাস্কর্য স্থাপনের ঘোষণা দেয়ার পর থেকেই প্রতিবাদে নামে স্থানীয়রা।
জেনারেল অং সান হচ্ছেন মিয়ানমারের নেতা অং সান সু চির বাবা। ১৯৪৭ সালের ১২ ফেব্রুয়ারি বিভিন্ন জাতিগত গোষ্ঠীর সঙ্গে একটি চুক্তি করেছিলেন তিনি। ওই চুক্তির উদযাপনে প্রতি বছর ১২ ফেব্রুয়ারি মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে ছুটি পালন করা হয়নি।
মিয়ানমারের সংখ্যালঘু গোষ্ঠীগুলোর অভিযোগ চুক্তি সইয়ের বছরেই জেনারেল অং সানকে হত্যা করায় ওই চুক্তির বাস্তবায়ন হয়নি।
দীর্ঘ কয়েক দশক সেনা নিয়ন্ত্রিত সরকার ক্ষমতায় থাকার পর ২০১৬ সালে সরকার গঠন করেন অং সান সু চি। কিন্তু জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে শান্তি আনয়নে ব্যর্থ হন সু চি। ফলে আগামী বছরের জাতীয় নির্বাচনে এই ইস্যুগুলো সু চির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer