প্রকাশিত: ৩১/০৭/২০১৮ ৬:২৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৫৬ পিএম

ডেস্ক নিউজ – মিয়ানমারে অতি বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এর প্রভাবে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৫৪ হাজার মানুষ বাস্তুহারা হয়ে গেছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, কৃষিজমির বিশাল এলাকাজুড়ে বন্যায় প্রাবিত হয়ে গেছে। সঙ্গে ওইসব এলাকার বাড়ি-ঘর পানিতে তলিয়ে যায়। শুধুমাত্র ঘরের ছাদ দেখা যাচ্ছে প্লাবিত এলাকায়।

তারা বলছেন, বন্যায় প্লাবিত হয়ে আটকে পড়া মানুষদের নৌকা দিয়ে উদ্ধার করেছে স্বেচ্ছাসেবক দল। তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে।

বন্যার শিকার মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র ফেলে রেখে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। ছোট্ট শিশুদের কাঁদে করে অনেক মানুষকে সাঁতার পানি অতিক্রম করতে দেখা গেছে বন্যা প্লাবিত ওইসব এলাকায়।

দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার প্রভাবে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন সেনা সদস্য। এছাড়া দেশের ৫৪ হাজারের চেয়ে বেশি মানুষ বন্যায় বাস্তুহারা হয়ে গেছেন। তাদের নিরাপদ স্থানে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer