প্রকাশিত: ২৯/০৩/২০২১ ১:৫৯ পিএম

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৫৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, শেষকৃত্যেও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
গত শনিবার বিক্ষোভে প্রাণ হারান ১১৪ জন।

এরপর রোববার নিহতদের শেষকৃত্যে গুলির ঘটনা ঘটেছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারী এক ব্যক্তিকে হত্যা করেছে এবং দেড় বছরের একটি শিশুকেও গুলি করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি।

সেনাবাহিনীর চোখ রাঙানি এবং পুলিশের দমনপীড়ন উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মিয়ানমারের সব শ্রেণি-পেশার মানুষ। সুত্র ‘ বাংলা নিউজ ২৪

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer