প্রকাশিত: ১৯/০৩/২০২১ ৫:৫৬ পিএম

মিয়ানমারে শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৯ বিক্ষোভকারী নিহত হয়েছে। একটি অন্ত্যেষ্টিক্রিয়া সেবা প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুতের পর মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী প্রতিদিনই সহিংসতার মাত্রা বাড়াচ্ছে। দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে এ পর্যন্ত প্রায় ৩০০ বিক্ষোভকারী নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অংবানের কেন্দ্রীয় শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুক্রবার নিরাপত্তা বাহিনী প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে। পরে বিক্ষোভকারীদের দেওয়া ব্যারিকেড সরাতে তারা গুলি ছুড়তে শুরু করে।

টেলিফোনে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, ‘নিরাপত্তা বাহিনী ব্যারিকেড অপসারণের জন্য এসেছিল। কিন্তু মানুষ তাদের প্রতিহত করলে তারা গুলি ছোড়ে।’

অংবানের অন্ত্যেষ্টিক্রিয়া সেবা প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলেই সাত জন মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার পর মারা গেছে আরও এক জন।

এ ব্যাপারে সামরিক জান্তার মুখপাত্র কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী তখনই শক্তি প্রয়োগ করে যখন প্রয়োজন হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer