প্রকাশিত: ১২/০২/২০১৯ ৭:৫৭ এএম

নিউজ ডেস্ক :
মিয়ানমারের রাজধানী নেপিদোতে পার্লামেন্ট ভবনের উপর দিয়ে ড্রোন বিমান উড়ানোর অভিযোগে এক ফরাসী পর্যটককে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ফ্রান্সের দূতাবাস একথা নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, লোকটি মিয়ানমারে ওই সরকারি ভবনের উপর দিয়ে একটি ড্রোন বিমান উড়ানোর চেষ্টা করছিলেন, যা দেশটিতে বেআইনী। একই অভিযোগে ২০১৭ সালে তিন সাংবাদিক ও তাদের গাড়ির চালকের কারাদণ্ড হয়েছে।

দূতাবাস থেকে বলা হয়েছে, ‘মিয়ানমারে বেড়াতে আসা ওই ফরাসী নাগরিককে গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি পার্লামেন্টের ওপর একটি ড্রোন চালাচ্ছিলেন।’ লোকটি এখনো নেপিদোতে আটক রয়েছেন বলে জানায় তারা। তিনি কি কারণে ওই ড্রোন উড়াচ্ছিলেন তা জানা যায়নি।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer