প্রকাশিত: ১৯/০৪/২০২১ ১২:২৯ পিএম

essএক জাপানি সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের জান্তা সরকার। গতকাল রবিবার স্থানীয় সময় রাতে ইয়াঙ্গুনের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আজ সোমবার (১৯ মার্চ) এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি বার্মিজ জানিয়েছে, ইউকি কিতাজুমী নামের ওই জাপানি সাংবাদিককে রবিবার রাতে আটক করে হেফাজতে নিয়েছে মিয়ানমারের সেনারা। তাকে নিয়ে যাওয়ার সময় দুই হাত উচু করিয়ে গাড়িতে তোলা হয়।

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে অবস্থিত জাপানিজ দূতাবাসের সঙ্গে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। মন্তব্য জানতে চাইলে জান্তা সরকারের এক মুখপাত্র কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

ইয়াঙ্গুনের মিডিয়া ব্যক্তিত্ব জাপানি নাগরিক কিতাজুমী একটি মিডিয়া প্রযোজনা সংস্থা পরিচালনা করেন এবং তিনি নিককেই বিজনেস ডেইলির সাংবাদিক হিসেবে পরিচিত।

এর আগে গত ফেব্রুয়ারিতেও তাকে একবার আটক করা হয়েছিল। সে সময় জান্তা সরকার বিরোধী বিক্ষোভ প্রচার করার কারণেই তাকে আটক করে সামরিক বাহিনী। যদিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল।

সর্বশেষ তথ্যমতে, মিয়ানমারে সামরিক জান্তা সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৭৩৭ জন মানুষ নিহত হয়েছেন এবং ৩ হাজার ২২৯ জনকে বন্দি করা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer