প্রকাশিত: ১৮/০২/২০২১ ৯:১৫ এএম

অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণকারী সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে উৎসাহ দেওয়ার অভিযোগে সর্বশেষ নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আরও ছয় তারকার বিরুদ্ধে।

বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে ফাঁকা গুলি ছুড়েছে নিরাপত্তাকর্মীরা। ট্রেন বন্ধ করে বিক্ষোভ করার সময় আন্দোলনকারীদের ওপর এই গুলি ছোড়ে তারা। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত পহেলা ফেব্রুয়ারি অং সান সু চির গ্রেপ্তারের পর বুধবারই প্রথমবারের মতো বড় ধরনের জমায়েত করে বিক্ষোভকারীরা। এদিনি হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে অবস্থান নেন।

এরপরই রাতে মিয়ানমারের স্থানীয় চলচ্চিত্র পরিচাল, অভিনেতা ও গায়কসহ মোট ছয় তারকার বিরুদ্ধে পরোয়ানা জারি করে সেনাবাহিনী। প্রত্যেককে দুই বছর করে সাজা দিতে পারে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer