দিল্লিতে সংঘর্ষে নতুন মোড়, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক
ভারতে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে দিল্লিতে সংঘর্ষের ঘটনার পর ...

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমার সরকারের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ায় যোগ দিলো দুটি সশস্ত্র সংগঠন। মঙ্গলবার অস্ত্রবিরতিতে রাজি হয় নৃগোষ্ঠীগুলো।
জানুয়ারি মাসে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং সেনাপ্রধান মিন অং লাইং- এর সাথে সাক্ষাতের পর জাতীয় অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ‘দি নিউ মন স্টেট পার্টি’ এবং ‘লাহু ডেমোক্র্যাটিক ইউনিয়ন’। মঙ্গলবার ছিলো আনুষ্ঠানিকভাবে শান্তি প্রক্রিয়ায় যোগদানের ঘোষণা। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন- এখনও দেশের আরও ১০টি সশস্ত্র সংগঠন রয়েছে শান্তি প্রক্রিয়ার বাইরে। কয়েক দশকের সংঘাত থামাতে গেলোবছরই শান্তি প্রক্রিয়ার কার্যক্রম শুরু করে সু চি প্রশাসন। অবশ্য রাখাইন সহিংসতা ও রোহিঙ্গা গণহত্যার ঘটনায় অনেকটাই ধামাচাপা পড়ে যায় সরকারের এই ইতিবাচক উদ্যেগ।
পাঠকের মতামত