প্রকাশিত: ০৩/১০/২০১৭ ১:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সরকারের তৎপরতায় আন্তর্জাতিক চাপে পড়ে মিয়ানমারের সুর এখন নরম হয়েছে। তারা রোহিঙ্গাদের ফেরত নিতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নগদ অর্থ সহায়তা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতিবাচক রাজনীতি করতে করতে এখন এতিম হয়ে গেছে। রোহিঙ্গা ইস্যুতে সরকারের কূটনৈতিক সফলতা দেখে তারা আবোল-তাবোল বকছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সরকারের কূটনৈতিক তৎপরতার কারণেই মিয়ানমানের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি হয়েছে। এজন্য সু চি সরকারের মন্ত্রী বাংলাদেশে এসে যৌথ ওয়ার্কিং গ্রুপ করে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের কারণে যাতে উখিয়া-টেকনাফের স্থানীয়দের কোনো সমস্যা না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা এনজিওতে চাকরির ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম ও কক্সবাজার আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...