প্রকাশিত: ০৬/০৩/২০১৮ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক::
মিয়ানমারের সাবেক রোহিঙ্গা এমপি(মেম্বার অব পার্লামেন্ট) অং জ্য উইনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
গত বুধবার ব্যবসার কাজে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার সময় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে(আরসা) অর্থায়ন করায় অভিযুক্ত হয়েছেন তিনি।
বিমানবন্দরের পাশের মিঙ্গালাদোন পুলিশ স্টেশনে অং জ্য উইনকেকে রাখা হয়েছে। কিন্তু আটকের পর পাঁচদিন পেরিয়ে গেলেও তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়নি।
রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট ন্যা স্যান লিউইন বলেন, এর মধ্য দিয়ে সরকার ও সেনাবাহিনী একটি বার্তা দিলো যে ইয়াঙ্গুনে বসবাসরত ও কর্মরত রোহিঙ্গারা হুমকির মুখে আছে। শুধু রাখাইনে বসবাসকারী নয়, পুরো রোহিঙ্গা সম্প্রদায়কে তারা ধ্বংস করতে চায়।
ধনকুবের অং জ্য উইন দেশটির ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে এমপি নির্বাচিত হন। তিনি ২০১৫ সাল পর্যন্ত রাখাইন রাজ্যের মুংডুর এমপি ছিলেন।
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী অভিযানের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই অভিযানকে জাতিগত নিধনে পাঠ্যপুস্তকীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।
রোববার যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer