প্রকাশিত: ০৬/০৯/২০১৭ ৭:১৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৯ পিএম

ডেস্ক রিপোর্ট::
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা ও চলমান সেনা অভিযানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

দেশটির ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেন এবং বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় আবারও প্রতিবাদ জানান।

এ বিষয়ে তাকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়।ওই পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবসনে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানানো হয় মিয়ানমার সরকারকে।

এ ছাড়াও মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্লেখ্য,দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হলো।

এর মধ্যে দ্বিতীয় দফায় তাকে ডেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেয়া হলেও প্রথম ও তৃতীয় দফায় অব্যাহতহারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার প্রতিবাদ জানায় বাংলাদেশ।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer