প্রকাশিত: ১৯/১২/২০১৮ ৩:১২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
হত্যা-নির্যাতন চালিয়ে লাখ লাখ রোহিঙ্গাকে বাস্তুচ্যুত করার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যদিও ব্রিটেনের তৈরি করা এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের ওপর আলোচনায় চীন ও রাশিয়া এ পর্যন্ত থাকেনি।

রোহিঙ্গা শরণার্থী সংকটে জাতিসংঘের সঙ্গে কাজ করতে চাপ দিতে এ পদক্ষেপ নেওয়া হলেও চীন ও রাশিয়ার ভিন্নমতের কারণে এ প্রস্তাব শেষ পর্যন্ত টিকবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

বাংলাদেশে অবস্থান করা সাত লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে প্রত্যাবাসনে সময়সীমা বেঁধে দেয়া ও গণহত্যার দায়ে দেশটিকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে এ খসড়া প্রস্তাবটি প্রস্তুত করা হয়েছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এ অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। মিয়ানমার তা অস্বীকার করেছে।

সংকটের সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে না পারলে নিরাপত্তা পরিষদ মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা ভাবতে পারবে, প্রস্তাবের খসড়ায় এমন সতর্কবার্তাও থাকতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব অনুমোদিত হতে হলে অন্তত ৯ সদস্যের সমর্থন লাগে। তবে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা ফ্রান্সের মধ্যে যে কেউ ভিটো ক্ষমতা প্রয়োগ করলে ওই প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

ইতোমধ্যেই রাশিয়ার স্থায়ী প্রতিনিধি এ প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তবে এখনো ভিটো প্রয়োগ করা হয়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer