প্রকাশিত: ০৩/১০/২০১৭ ৭:২৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৫ পিএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকে হিংসা বন্ধ, রাখাইনে ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

তিনি বলেন, ‘মিয়ানমারে নৃশংসতা ও হিংসার শিকার হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো। কিন্তু এসব বিষয়ে তথ্য গোপন করছে মিয়ানমার সরকার। দেশটি গণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করছে- সেটিও আমাদের মনে রাখতে হবে। অব্যাহত থাকতে হবে সেই চেষ্টাও। ’

মার্কিন রাষ্ট্রদূত জানান, ‘পালিয়ে যাওয়া রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরার সাহস পাচ্ছে না। রাখাইন রাজ্যে যে সহিংসতা চলছে, তার নিন্দা করছি। ’

অং সান সু চির বক্তব্যকে চ্যালেঞ্জ করে নিক্কি হ্যালি জানান, ‘মিয়ানমারে সহিংসিতা যে চলছে না, আপনাদের সেই দাবি সত্য হলে রাখাইনে গণমাধ্যমকে ঢুকতে দেয়া হোক। পাশাপাশি মানবিক ত্রাণসহায়তা ঢুকতে দেয়া হোক। আর আমরা এও জানি যে, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে কী হয়। ’

এ ব্যাপারে সুনির্দিষ্ট তিনটি প্রস্তাবও তুলে ধরেন নিক্কি হ্যালি। তিনি বলেন, ‘মিয়ানমারের সব নাগরিকের মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে; রাখাইনে রোহিঙ্গাদের ওপর যারা সহিংসতা চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে ও মিয়ানমারের সামরিক বাহিনীকে যেসব দেশ অস্ত্র সরবরাহ করছে, তাদরে অস্ত্র সরবরাহ স্থগিত রাখতে হবে।

দ্বিতীয়ত, মিয়ানমার সরকারকে সহিংসতাপূর্ণ এলাকায় মানবিক ত্রাণ সহায়তা পাঠাতে হবে। আন্তর্জাতিক অন্যান্য সংস্থাকেও প্রবেশ করতে দিতে হবে।

তৃতীয়ত, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে। তাদের নিজ বাসভূমে স্বাগত জানাতে হবে। ’

রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে ফ্রেমওয়ার্ক তৈরি করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...