প্রকাশিত: ২৪/০১/২০২১ ১:৩৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটারটন ডিকসন এক অনুষ্ঠানে বলেছেন, ‘অং সান সু চি যখন ক্ষমতায় আসার পর আমরা সবাই আশাবাদী ছিলাম যে, মিয়ানমারে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু এটি আমাদের জন্য বিরাট একটি হতাশার বিষয় যে সেখানে কোনও পরিবর্তন হয়নি।’

রবিবার (২৪ জানুয়ারি) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত ‘রোহিঙ্গা প্রবলেম: বিগ পিকচার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিভিন্ন আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা চলছে। জাতিসংঘ গণহত্যার বিষয়ে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। এই সময়ে সবাই একসঙ্গে মিয়ানমারের ওপর চাপ দিলে সমস্যা সমাধান সহজ হবে। মিয়ানমার নেত্রী অং সান সু চি স্বীকার করেছেন যে রাখাইনে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে এবং এর ওপর ভিত্তি করে আমরা কাজ করছি। মিয়ানমারের নতুন সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈষম্যমূলক প্রচার চালিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমার ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ভালো হবে এবং এর মাধ্যমে এ অঞ্চলের উন্নয়ন অব্যহত থাকবে।

আন্তর্জাতিক অভিবাষন সংস্থা বাংলাদেশ প্রধান জর্জি গিগাউরি বলেন, সামাজিক মিডিয়ার মাধ্যমে কক্সবাজারে বিভিন্ন ধরনের ভালো খবর ছড়িয়ে পড়ে যা অনেক সময়ে বড় ধরনের সমস্যা তৈরি করে।

সুত্র-বাংলাট্রিবিউন:

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer