ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ৯:৫৩ এএম

বিগত সময়ের মতো এবারো মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রাখলো বাংলাদেশী শিক্ষার্থীরা। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটির সানুভির বা এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে তারা। পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে- শীর্ষ ১০ জনের আটজনই বাংলাদেশী শিক্ষার্থী।

গত মাসের মাঝামাঝিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। শীর্ষ ১০ জনের মধ্যে থাকা বাংলাদেশী আটজন হলেন- আহমদুল্লাহ, আহমাদ , রাফিউল আমিন , মোহাম্মাদ ইহতিশামুল হক, মাহদী হাসান, আহমাদুল্লাহ, ইয়াছিন আরাফাত ও মোঃ সা’দ।

এদিকে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মিসরের গ্র‌্যান্ড ইমাম ও শাইখুল আজহার শায়খ ড. আহমাদ আত তাইয়েব। তিনি বিদেশী ছাত্রদের শিক্ষা অর্জনের জন্য স্বদেশ ত্যাগ ও সার্বিক মেহনত-মুজাহাদার ভূয়সী প্রশংসা করেন। ড. আহমাদ আত তাইয়েব শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, আমি আশা করছি তারা সকলেই নিজেদের দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধিত্ব করবে।

পাশাপাশি মিসরের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও এই গৌরবময় ফলাফলের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ওই সম্মাননা অনুষ্ঠানে সকলকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশী কারো সফলতার কথা শুনলে গর্বে বুক ফুলে উঠে। আমি সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer