উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১০/২০২৪ ৯:১৯ এএম
ফাইল ছবি

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং উত্তর পাড়ার পূর্বে নাফ নদের জলসীমানার কাছে মাইন বিস্ফোরণে ওমর ফারুক (১৮) নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মিয়ানমার সীমান্তের তোতার দ্বীপ সংলগ্ন লাল চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মানিক বলেন, ‘সকালে সীমান্তের লালচর জঙ্গলে ঘর ছাউনির জন্য গোলপাতা আনতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, ‘চৌকিদারের কাছ থেকে ঘটনাটি শুনেছি। মাইন বিস্ফোরণে গুরুতর আহত তরুণ এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবরটি শুনেছি। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি আছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer