ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৫ ৭:৩৭ পিএম , আপডেট: ২৯/০৮/২০২৫ ৮:১৪ পিএম

কক্সবাজারের টেকনাফে আইন অমান্য করে মায়ানমার জলসীমায় প্রবেশ করে মাছ ধরার সময় ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে কয়েকটি বাংলাদেশি ফিশিং বোট মায়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। এ তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ টিম সীমান্ত পিলার-০৩ এলাকার মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ১৯টি বাংলাদেশি ফিশিং বোট ও ১২২ জন জেলে আটক করা হয়। যাদের মধ্যে বাংলাদেশি ২৯ জন ও রোহিঙ্গা ৯৩ জন জেলে।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, সম্প্রতি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাংলাদেশি জেলেদের মায়ানমার সীমান্তে মাছ ধরার প্রবণতা বেড়ে গেছে। এতে প্রায় প্রতিদিনই আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে।আটক জেলে ও জব্দকৃত ফিশিং বোটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জেলেদের নিরাপত্তায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...