আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২/০৮/২০২৩ ৯:৫৬ এএম

মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন মায়ানমার ইকোনমিক ব্যাংকের (এমইবি) উচ্চপদে চলতি বছর কমপক্ষে ২০ জন সামরিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

গত মাসে তাদের অন্তত পাঁচটি অঞ্চল ও দুটি রাজ্যের ব্যাংক শাখার তত্ত্বাবধানের দ্বায়িত্ব দেওয়া হয়। জান্তা গেজেট ও দ্য ইরাবতির দেখা ব্যাংকের চিঠি থেকে এই তথ্য পাওয়া যায়।

১৫ মার্চে প্রকাশিত একটি গেজেটে ব্যাংকটির সদর দফতরে পাঁচজন মেজরকে ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়ার তথ্য উল্লেখ রয়েছে।

এমইবি সদর দফতরে সহকারী ব্যবস্থাপক হিসেবে ১৫ জন ক্যাপ্টেনকে নিয়োগের খবর একই দিনে প্রকাশিত আরেকটি গেজেটে উল্লেখ করা হয়।

জুলাই মাসে রাষ্টীয় মালিকানাধীন এই বাণিজ্যিক ব্যাংক সারা দেশে শাখাগুলোতে বেসামরিক ব্যবস্থাপক ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসাবে সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেয়।

দ্য ইরাবতির দেখা এমইবি’র একটি চিঠি অনুযায়ী, পাঁচ জন প্রধানকে শান স্টেট ও ইয়াঙ্গুন, বাগো ও আইয়ারওয়াদি অঞ্চলের শাখাগুলোতে স্থানান্তরিত করা হয়েছে।

অন্য একটি চিঠিতে দেখা যায়, মার্চ মাসে এমইবিতে নিযুক্ত ১৪ জন সহ মোট ১৫ জন ক্যাপ্টেনকে মিয়ানমারের ইয়াঙগুন, ম্যাগওয়ে, সাগাইং, মান্দালে ও বাগো অঞ্চল, কায়া ও শান রাজ্যের এমইবি জেলা ব্যাঙ্কগুলোতে স্থানান্তর করা হয়েছে। তাদের শাখার বেসামরিক উপ-প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ব্যাংকটির উচ্চপদে আরও সামরিক কর্মকর্তা নিয়োগের খবর নিশ্চিত করেছেন সিভিল ডিসওবিডিয়েন্স আন্দোলনে যোগদানকারী জান্তার সাবেক সামরিক বাহিনীর একজন সাবেক ক্যাপ্টেইন জিন ইয়াও।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer