উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/০৮/২০২২ ৭:৫৮ এএম

মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যান এবং তার স্বামী হেটাইন লিনকে আটক করেছে। বেনামী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য জানিয়েছে।

ভিকি বোম্যান বর্তমানে মিয়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস (এমসিআরবি) চালাচ্ছেন। তার স্বামী হেটাইন লিন একজন বার্মিজ শিল্পী এবং প্রাক্তন রাজনৈতিক বন্দী। তাদেরকে বুধবার ইয়াঙ্গুনে আটক করা হয়েছে বলে জানা গেছে। চারটি সূত্র রয়টার্স এবং এএফপি সংবাদ সংস্থাকে তথ্যটি জানিয়েছে।

প্রতিবেদনে মিয়ানমারের সেনাবাহিনীর কোনো মন্তব্য দেওয়া হয়নি।

৫৬ বছর বয়সী বোম্যান ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

তার স্বামী হটোইন লি (৫৫) মায়ানমারের অন্যতম বিখ্যাত শিল্পী এবং একজন প্রবীণ কর্মী যিনি সামরিক শাসনের বিরোধিতা করার জন্য ছয় বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন।

দেশটিতে যুক্তরাজ্যের দূতাবাসের এক মুখপাত্র বোম্যানের নাম উল্লেখ না করেই ‘মিয়ানমারে একজন ব্রিটিশ মহিলার গ্রেপ্তারে উদ্বিগ্ন’ বলে জানিয়েছেন।

‘আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং কনস্যুলার সহায়তা প্রদান করছি,’ মুখপাত্র বলেছেন।

বৃহস্পতিবার যুক্তরাজ্য যখন অস্ত্র ও রাজস্বের ওপর সেনাবাহিনীর প্রবেশাধিকার সীমিত করার প্রচেষ্টায় মিয়ানমারে সামরিক-সংযুক্ত ব্যবসাকে লক্ষ্য করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের সমর্থনে নতুন দফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণাটি করেছে তখনি বোম্যানের গ্রেপ্তারের রিপোর্ট এসেছে।

যুক্তরাজ্য সরকারের এশিয়া বিষয়ক মন্ত্রী আমান্ডা মিলিং এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা রোহিঙ্গা জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং মিয়ানমারের সশস্ত্র বাহিনীর জাতিগত নির্মূল অভিযানের নিন্দা জানাচ্ছি।’ সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

 

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...