প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৬:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ব্যাপক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে একটি বিলাসবহুল হোটেল।
এ ঘটনায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত দুজন।
ঐতিহ্যবাহী বার্মিজ স্টাইলে তৈরি হোটেলটির একটি বড় অংশ কাঠ ব্যবহার করে তৈরি হয়েছিলো।
এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় একটি স্থাপনা ছিলো।খবর বিবিসি বাংলার
একটি লেকের পাশে ১৯৯০ এর দশকে তৈরি হয়েছিলো যদিও এর পুরনো অংশটি তৈরি হয়েছিলো ১৯৩০ সালে যেটি ব্রিটিশ আর্মি সদস্যরা ব্যবহার করতো তখন।
স্থানীয় সময় রাত তিনটার সময় আগুনের সূচনা হয় এবং এরপর শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে।
হোটেল থেকে তারা ১৪০জনেরও বেশি অতিথিকে নিরাপদে সরিয়ে নেন।হোটেলটির একজন মার্কিন অতিথি এডরিয়েনে ফ্রিলট স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, তিনি ফায়ার অ্যালার্ম শুনতে পাননি। যখন হোটেলের লোকজন দরজা ধাক্কাধাক্কি করছিলো তখন তিনি জেগে ওঠেন।
তিনি বলেন, “বুঝলাম কিছু একটা সমস্যা হয়েছে। দরজা খুলে ধোঁয়ার গন্ধ পেলাম”।
পরে হোটেল কর্মচারীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন।
হোটেলটি থেকে বের করে আনা অতিথিদের ইয়াঙ্গুনে অন্য একটি হোটেলে রাখা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোন তথ্য এখনো জানা যায়নি।
হোটেলটির মালিক কর্তৃপক্ষ ঠু গ্রুপের মুখপাত্র টে লেইন বার্তা সংস্থা এএফপিকে বলেছেন আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
ঠু গ্রুপের প্রতিষ্ঠাতা বিতর্কিত বার্মিজ ধনকুবের টে যা, তিনি বার্মার সামরিক শাসনের সময় জান্তা সরকারের খুবই ঘনিষ্ঠ ছিলেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...