প্রকাশিত: ১৬/০৪/২০২২ ১০:১০ এএম


স্বামী যাবজ্জীবন দণ্ড পেয়ে জেলবন্দি। এদিকে গর্ভবতী হতে চান স্ত্রী। গর্ভবতী হওয়ার দাবিতে আদালতে আবেদনও করেন যোদপুরের নারী। যোধপুর হাইকোর্ট ওই নারীর আবেদন মঞ্জুর করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি নন্দলালকে ১৫ দিনের প্যারোলে মুক্তি দিয়েছেন।

আবেদনে ওই নারী বলেন, ‘আমি গর্ভবতী হতে চাই, আমার গর্ভবতী হওয়ার অধিকার আছে। তাই স্বামীকে মুক্তি দিতে হবে।’

যোধপুর আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সন্দীপ মেহেতা এবং ফারজাদ আলি মেনে নিয়েছেন, নন্দলাল নামে ওই আসামি জেলবন্দি থাকায় তাঁর স্ত্রী মানসিক এবং শারীরিক সুখ থেকে বঞ্চিত হচ্ছেন।

তাছাড়া দুই বিচারপতি যুক্তি দিয়েছেন, ভারতের সংবিধান ‘বংশরক্ষার অধিকার’কে স্বীকৃতি দেয়। পাশাপাশি ওই ব্যক্তি যেন জেল থেকে মুক্তি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করতে চাইছিল দুই বিচারপতি।

সবদিক বিবেচনা করেই নন্দলালের ১৫ দিনের জন্য প্যারোলের আবেদন মঞ্জুর করেন ভারতীয় আদালত। এর আগেও অবশ্য ২০ দিনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন নন্দলাল। সেসময় প্যারোলের সব শর্ত পূরণ করেন তিনি। সেই রেকর্ডও তার পক্ষে গেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer