প্রকাশিত: ০১/০২/২০১৮ ৮:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
২০১২ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসেন নয়না খাতুন। এরপর আশ্রয় নেন কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। সেখানেই পাচারকারীদের কাছে হারান নিজের ১৩ বছর বয়সী মেয়ে ইয়াসমিনকে। শুধু নয়না খাতুন-ই নয়, তার মতো আরও অনেক নারী তার কন্যা শিশুদের হারাচ্ছেন পাচারকারীদের হাতে।

জানা যায়, তিন বছর আগে নয়নার কাছে আসেন পাচারকারী দলের দুই সদস্য। বাড়ির কাজের জন্য ১২-১৪ বছর বয়সের মেয়ে খুঁজে দিতে নয়নাকে অনুরোধ করেন ওই দুই ব্যক্তি। পরে অভাবের তাড়নায় নিজের মেয়ে ইয়াসমিন অজান্তে পাচারকারীদের হাতে তুলে দেন নয়না। এরপর মেয়ে চলে যায় ভারতে। সেখানে বিএসএফের কাছে ধরা পড়ে দুই পাচারকারী।

আর তার মেয়ের জায়গা হয় কোলকাতার পাচারের শিকার হওয়াদের এক ক্যাম্পে। নয়না জানান, কয়েক মাস পরপর মেয়ের সঙ্গে তার কথা হয়। তবে টাকার অভাবে মেয়ের কাছে যেতে পারছেন না তিনি। আল-জাজিরার কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একমাত্র আল্লাহ-ই জানেন, আমি প্রতিদিন কি যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। আমার টাকা নেই, তাই ভারতে যেতে পারছি না। এদিকে আমার মেয়ে আমাকে নিষেধ করেছে, পাসপোর্ট ছাড়া যাতে ভারতে না যাই।’

সূত্র: আল-জাজিরা

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer