প্রকাশিত: ০৯/০১/২০১৭ ৫:৩১ পিএম

নিউজ ডেস্ক::
মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ
‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মাহমুদুর রহমানের করা পুনর্বিবেচনার এক আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, পাসপোর্ট জমা রাখার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছিল। আপিল বিভাগের ওই আদেশের পুনর্বিবেচনা চেয়ে মাহমুদুর রহমান আবেদন করেন। পরে তানভীর আহমেদ আল আমীন বলেন, এই আদেশের অনুলিপি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে মাহমুদুর রহমানকে তাঁর পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত তাঁর স্বাস্থ্যগত বিষয় দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজকে বোর্ড গঠন করতে বলেন। মাহমুদুর রহমানের নিউরো সার্জারির প্রয়োজন কি না, তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে বোর্ডের প্রতিবেদনে জানানো হয়। এই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত এই আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারেন।

এ বিষয়ে মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ আল আমীন বলেন, ‘দুই মাস আগে জামিন প্রশ্নে রুল হয়েছিল। আদালত রুল অ্যাবসলিউট (যথাযথ) করে জামিন দিয়েছেন। আমার জানামতে, এখন সবগুলো মামলায় তিনি জামিনে আছেন। ফলে তাঁর মুক্তিতে বাধা নেই।’

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ ২০১৪ সালের আগস্টে পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। গত বছরের ৭ সেপ্টেম্বর তিনি জামিন পান।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer