প্রকাশিত: ২১/০৩/২০২১ ১:৫৫ পিএম

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে দিনাজপুর পুলিশ।

রোববার (২১ মার্চ) দিনাজপুরে একযোগে ২৬২টি স্থানে পুলিশ বাহিনীর সদস্যরা মাস্ক পরতে ও হ্যাড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরিতে হ্যান্ড মাইকে বক্তব্য দেন। এ সময় মাস্ক বিতরণ করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এই কর্মসূচির নেতৃত্ব দেন। সকালে তিনি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার, লিলির মোড়সহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি মাস্ক ব্যবহারকারীদের গোলাপ ফুল ও শিশুদের চকলেট উপহার দেন।

তিনি বলেন, সবাই মিলে সচেতন হয়ে মাস্ক ব্যবহার করলে সবাই সুস্থ থাকব। বাংলাদেশকে করোনামুক্ত করতে পারব। তাই আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনারোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer