প্রকাশিত: ২২/১১/২০২০ ৩:১৭ পিএম

স্বাস্থ্যবিধি না মেনে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা ১৪ জন পর্যটককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২২ নভেম্বর) সকালে বিভিন্ন অংকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।

লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে অভিযানটি চালানো হয়েছে। এছাড়া মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণার পাশাপাশি করা হচ্ছে জেল জরিমানা। কক্সবাজারে এখন পর্যটকের ঢল। সমুদ্র সৈকতসহ পর্যটন স্পটগুলোতে ভরপুর পর্যটক থাকলেও মানছেনা স্বাস্থ্যবিধি। ব্যবহার করছেনা মাস্ক। করোনাভাইরাসের সংকটকালীন সময় কেটে না যাওয়ায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে রয়েছে প্রশাসন। পূর্বকোন

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...