প্রকাশিত: ১৯/০৩/২০২২ ৫:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বৈঠকে দলের নেতা কর্মীরা মাস্ক না পরে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী দলের নেতা-কর্মীদের কাছে জানতে চান, “আমি লক্ষ্য করেছি আপনাদের মধ্যে অনেকেরই মুখে মাস্ক নেই। নিজেকে এমন দুর্দশায় ফেলার মানে কী?”

“আপনি কোনো সভায় যোগ দেন, কথা বলেন বা স্লোগান দেন, সেইসঙ্গে স্বাস্থ্যের নিয়মও মেনে চলুন। এতে নিজের ও অন্যদের ভালো হবে,” তিনি বলেন।

এ সময় কয়েকজন “পকেটে মাস্ক রয়েছে” জানালে প্রধানমন্ত্রী বলেন, “এগুলো পকেটে রাখা উচিত নয়, এগুলো পরতে হবে। নিজেকে রক্ষা করুন। কোভিডের প্রাদুর্ভাব পুরোপুরি কমেনি।”

“আমরা দক্ষতার সঙ্গে পদক্ষেপ নিয়েছি। স্কুলসহ সবকিছু খুলে দিয়েছি। আপনাদের এখন নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটা সবার মনে রাখা উচিত। আমরা জনসংখ্যার প্রায় ৭৩% মানুষকে টিকা দিয়েছি। তারপরও, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,” প্রধানমন্ত্রী বলেছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer