প্রকাশিত: ৩০/১১/২০২০ ৮:০৭ পিএম
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট::
সরকারের পক্ষ থেকে সতর্কতা এসেছে কোভিড-১৯ মহামারীর মধ্যে ঘরের বাইরে মাস্ক ছাড়া বের হলে জরিমানা করা হবে। এতেও লোকজন সতর্ক না হলে ভ্রাম্যমাণ আদালত সাজা দেবে, যেতে হতে পারে কারাগারেও।

সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শক্ত অবস্থানে সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্টদের ‘কঠোর অবস্থানে’ যাওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে বলে বিষয়টি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আগেই আমরা বলেছি– এ সপ্তাহ থেকে আরেকটু স্ট্রং অ্যাকশনে যাব। আমার মনে হয় মাস্ক ব্যবহারে ঢাকার বাইরে কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ডিসিরা বলছেন, জেলা সদরে মানুষ মোটামুটি সতর্ক হচ্ছে।

‘ঢাকার লোকজন এখনও পুরোপুরি কেয়ারফুল হয়নি। কেউ মাস্ক না পরে বাইরে এলে জরিমানা করা হবে। ফাইন দিতে হবে ৫০০ টাকা। এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করা হবে। এতেও কাজ না হলে আমরা আরও ইনস্ট্রাকশন দেব, বলেছি সর্বোচ্চ জরিমানা করতে।’

মাস্ক পরা নিশ্চিত করতে সারা দেশে যেভাবে ভ্রাম্যমাণ আদালত চলছে, সেভাবে আরও ৭-১০ দিন চালিয়ে এর পর থেকে তাদের আরও কঠোর শাস্তি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তার পরও মাস্ক না পরলে কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘তার পরে জেলে যেতে হবে, লোকজন যদি সতর্ক না হয় আর কি করা যাবে। আমরা তো ঝুঁকি নিতে পারি না, আমাদের যতটুকু সম্ভব করতে হবে, আমরা বলে দিয়েছি।’

সবার মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer