প্রকাশিত: ২৬/০৭/২০২০ ৫:০৯ পিএম
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক :;

ফাইল ছবি

থাইল্যান্ডের কাছে মালয়েশিয়া উপকূলে ২৪ জন রোহিঙ্গাকে বহন করা একটি নৌকা নিখোঁজ হয়েছে। উপকূলে বেঁচে ফেরা এক রোহিঙ্গার বরাত দিয়ে রোববার মালয়েশিয়ার কোস্টগার্ড তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার উত্তরের রাজ্য কেদাহ ও পেরলিসের কোস্টগার্ড প্রধান মোহাম্মদ জাওয়াউই আব্দুল্লাহ জানিয়েছেন, অবকাশযাপন দ্বীপ লাংকাউই উপকূলে নুর হোসেইন নামে ২৭ বছরের এক রোহিঙ্গা সাতরে আসে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ‘পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই অবৈধ রোহিঙ্গা শরণার্থী নৌকা থেকে লাফিয়ে পড়েছিল। সেখানে আরও ২৪ জন ছিল। একমাত্র সেই সাতরে নিরাপদে উপকূলে পৌঁছতে পেরেছে।’

ওই রোহিঙ্গার কাছ থেকে তথ্য পাওয়ার পরপর উদ্ধার অভিযান চালানো হয়। তবে কোনো মৃতদেহ কিংবা বেঁচে থাকা মানুষকে পাওয়া যায়নি। ওই নৌকার কী হয়েছে তা স্পষ্ট নয়।

জাওয়াউই জানান, সন্দেহভাজন এলাকায় কোস্টগার্ডের দুটি উড়োজাহাজ ও দুটি নৌকা পাঠানো হয়েছে।

মিয়ানমারের রাখাইন থেকে এখনও অনেক রোহিঙ্গা নিরাপত্তা বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। মালয়েশিয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি না দিলেও সেদেশে প্রবেশে কিছুটা নমনীয় ছিল। তবে সম্প্রতি করোনা সংক্রমণের আশঙ্কায় মালয়েশিয়া কর্তৃপক্ষ রোহিঙ্গাদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer