প্রকাশিত: ১৪/১১/২০১৯ ৪:৩৩ পিএম

মালয়েশিয়ার আদালতে চার বাংলাদেশি নারীসহ ১৬২ জন নারীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন বাংলাদেশি, ১৫২ জন থাইল্যান্ড এবং ৬ জন কোরিয়া ও লাওসের নাগরিক। বুধবার কুয়ালালামপুরের একটি আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ ইয়াসিন এদের ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত কারাদণ্ডের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৩ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জালান কিলাং লামার তিনটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে ১৬২ জনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মানব পাচার চক্রের কবলে পড়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নারীরা মালয়েশিয়ায় এসে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে। প্রতিদিন কোনো না কোনো স্থানে পুলিশের অভিযানে ধরা পড়ছে এসব নারী।

অনুসন্ধানে জানা গেছে, দেশটির বিভিন্ন সেফ হোমে এ পর্যন্ত আটক রয়েছেন প্রায় ৩৫ থেকে ৪০ বাংলাদেশি নারী। আটককৃত নারীদের কাছ থেকে পাচার কারীদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এদিকে, বেতন না দিয়ে দীর্ঘদিন জিম্মি করে রেখে কাজ করতে বাধ্য করা হয়েছে এমন ১২ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির একটি সবজি ফ্যাক্টরিতে তারা কর্মরত ছিলেন। ওই ঘটনায় ২ জন নারী মালিককে আটক করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদেরকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘ দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি তারা। প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করত মালিকপক্ষ। বেতন চাইলেই বিভিন্ন টালবাহানাসহ বলত, যে দিন দেশে যাবি, সেই দিন বেতন দেব। উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer