ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০২/২০২৪ ৯:৫৪ এএম

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান হোলসেল মার্কেটে অভিযান চালিয়ে ৯৪ জন বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়। দেশটির সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আটকদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মিয়ানমারের ২৮৮ জন, বাংলাদেশের ৯৪ জন, ভারতের ৭২ জন, ইন্দোনেশিয়ার ৩৯, নেপালের ১৫ জন, শ্রীলঙ্কার ৯ জন, পাকিস্তানের ৬ জন ও ভিয়েতনামের ১ জনসহ অন্য দেশের আরও ৬ জন নাগরিক রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র আছে কি না—তা খতিয়ে দেখা হবে। এই অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও আরও কয়েকটি সংস্থার সদস্যরা অংশ নেয়

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer