আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ৯:৩৯ এএম

মালদ্বীপের কাছাকাছি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ লাক্ষাদ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করতে চলেছে ভারত। সম্প্রতি এ তথ্য দিয়েছে দেশটির নৌবাহিনী। মালদ্বীপের রাজধানী মালে থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠানো শুরুর আগেই ওই নতুন ঘাঁটির কার্যক্রম শুরু হবে।

গত বছর ভারতীয় সেনাবাহিনীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে মালদ্বীপের ক্ষমতায় আসেন দেশটির চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এর পর থেকেই ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কে চিড় ধরেছে। পাশাপাশি মালদ্বীপে চীনের উপস্থিতি বেড়ে যাওয়া নিয়ে ভারতেরও উদ্বেগ বেড়েছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, শনিবার (২ মার্চ) ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি তৈরি করা হলে তা ওই এলাকায় নয়াদিল্লির নজরদারি কার্যক্রম বিস্তৃত করবে। লাক্ষাদ্বীপের এই নতুন ঘাঁটি চালু হবে ৬ মার্চ।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে ফ্রিল্যান্সারের সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ (ভিডিও)

এদিকে, মালদ্বীপে থাকা ৮৯ জন ভারতীয় সেনাকে সরিয়ে নিতে অনুরোধ করেছেন মুইজ্জু। এরমধ্যে প্রথম দফায় ১০ মার্চ কিছু সেনা মালদ্বীপ ছাড়বেন বলে জানা গেছে। বাকিদের আগামী দুই মাসের মধ্যে মালে ছাড়তে হবে। মালদ্বীপ থেকে উত্তরে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দূরে ভারতের লাক্ষাদ্বীপ অবস্থিত। আর মিনিকয় দ্বীপে নতুন নৌ ঘাঁটি এর খুব কাছেই তৈরি করা হয়েছে।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer