প্রকাশিত: ০৬/০১/২০১৮ ১:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৫ এএম

ডেস্ক রিপোর্ট ::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেত্রীর (শেখ হাসিনা) ইচ্ছা স্বাধীনতার মাস মার্চে ছাত্রলীগ তাদের সম্মেলন করুক। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘নেত্রী তার ইচ্ছের কথা জানিয়েছেন। এখন দায়িত্ব ছাত্রলীগের। আমরা তো তাদের সম্মেলনের দিন-তারিখ ঠিক করে দিতে পারি না। আশা করি, শিগগিরই ছাত্রলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করবে।’

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এখন সম্মেলন না করলে কখন করবে? বর্তমান কমিটিতে যারা আছ, তারা তো মূল দলে অনেক জুনিয়র হয়ে যাবে। আওয়ামী লীগ সব সময় তরুণ নেতৃত্ব চায়। তোমরা এখন নেতৃত্বে না আসলে কবে আসবে? শিগগিরই সম্মেলন করবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আওয়ামী লীগের বদনাম হয়।’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।সুত্র: পরিবর্তন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer