প্রকাশিত: ১১/০৯/২০২১ ১০:০১ এএম

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান সরকারি সফরে শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য ‘ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স (আইপিএসিসি )-২০২১’ এ যোগদানের উদ্দেশ্যে মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স এর যৌথ আয়োজনে এবছর আইপিএসিসি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখান ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭টি দেশের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এ বছরের আইপিএসিসিতে ভবিষ্যৎ অপারেশন এনভায়রনমেন্টের উপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer