প্রকাশিত: ০৮/০১/২০২০ ৯:২৯ এএম

ইরাকের দু’টি মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে আল জাজিরা ।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও দু’টি ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ইরাকের ওই দুটি মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনেরও বেশি ‘ব্যালিস্টিক মিসাইল’ ছুড়েছে ইরান।

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে হামলার কথা স্বীকার করে বলা হয়েছে, বিমানঘাঁটিতে হামলা পর্যালোচনা করা হচ্ছে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জনাথন হফম্যান এক বিবৃতিতে বলেছেন, হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ করছি আমরা। তিনি বলেন, হামলার শিকার একটি ঘাঁটি হলো আইন আল-আসাদ আরেকটি ইরাকের এরবিলে অবস্থিত।

উল্লেখ্য, গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের এলিট ফোর্স হিসেবে পরিচিত বিপ্লবী গার্ড করপোরেশনের (আইআরজিসি) ‘কুদস বাহিনী’র প্রধান জেনারেল কাশেম সোলাইমানি। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer