উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১২/২০২৫ ১০:২৯ এএম , আপডেট: ২৮/১২/২০২৫ ১০:৪০ এএম

কক্সবাজারের ঝিলংজায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ফারুক কক্সবাজার জেলা যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে ফারুক গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

এর আগে গত ৯ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র হামলার শিকার হন ফারুক ও আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার পর আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে ফারুকের অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। অপর গুলিবিদ্ধ সাইফুল ইসলাম কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গুলিবিদ্ধ ফারুক ও সাইফুল ইসলাম—উভয়েই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ ইতোমধ্যে অভিযান চালিয়ে বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে পাঁচজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

 

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...